সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০২:১২ পিএম
লক্ষ্মীপুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও চরিত্র গঠনের মাধ্যমে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে মেধা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন