আগস্ট ৪, ২০২৬, ১১:৪৭ এএম
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই দিনটির ঐতিহাসিক তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে প্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি থাকবে বিশেষ আলোচনা সভা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল সোমবার একটি চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মূল চিঠির নির্দেশনার আলোকেই শিক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে। নির্দেশনায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন