আগস্ট ১০, ২০২৬, ০২:০৭ পিএম
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর মতোই দারুণ সাফল্য অর্জন করেছে। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর মোট ছয়শ একান্ন জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে পাসের হার দাঁড়িয়েছে শতকরা নিরানব্বই দশমিক ছয় নয় ভাগ।এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট চারশ জন শিক্ষার্থী জিপিএ-পাঁচ অর্জন করেছে।
কলেজ কর্র্তৃপক্ষ জানিয়েছে যে এই প্রশংসনীয় সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ বোর্ড অব গভর্নরস এবং অধ্যক্ষের সুযোগ্য নেতৃত্বে গৃহীত নানা কার্যকর পদক্ষেপ। শিক্ষার্থীদের পড়াশোনা ও শৃঙ্খলার মান উন্নত করতে বর্তমান অধ্যক্ষের উদ্যোগে প্রবর্তন করা হয়েছে বিশেষ গ্রুপটিচার ব্যবস্থা।
এর মাধ্যমে শিক্ষকদের নিয়মিত মনিটরিং, ক্লাসে নিয়মিত পাঠদান এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়, যা এবারের ভালো ফল অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সচেতন তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অনন্য ফলাফল অর্জিত হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন