বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে আজ মন্ত্রণালয়ে সভা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ১১:৫০ এএম

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে আজ মন্ত্রণালয়ে সভা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন সংশ্লিষ্টরা। রোববার বেলা ১১টায় মন্ত্রণালয়ে এই সভা শুরু হয় বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এই সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বোর্ডের। 

বুয়েটের কারিগরি সহায়তায় আগের মতোই অনলাইনে আবেদন ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে আসন বরাদ্দ করা হবে।এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসির ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।