সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাকসু নির্বাচন: মন্নুজান হলের ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ১১:১৪ পিএম

রাকসু নির্বাচন: মন্নুজান হলের ফল প্রকাশ

ছবি - সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। হলের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় এবার মন্নুজান হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে হলের রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এই হলে চমক দেখিয়ে ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির।

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জানিয়েছেন, পূর্ণাঙ্গ ফলাফল পেতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।