নভেম্বর ৪, ২০২৫, ০৪:২৩ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও অন্যান্য তথ্য জানার জন্য পুরনো ওয়েবসাইটের বদলে নতুন অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হলো www.nu.ac.bd। আগে ব্যবহৃত www.nubd.info ওয়েবসাইটটি গত ১০ ফেব্রুয়ারি থেকে আর ব্যবহার হচ্ছে না। পুরনো এই ওয়েবসাইটের সব সার্ভিস (পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত তথ্য, দাপ্তরিক নোটিশ, একাডেমিক নির্দেশনা ইত্যাদি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে (www.nu.ac.bd) স্থানান্তর করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এখন থেকে কেবলমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন