নভেম্বর ৩০, ২০২৫, ১০:৫২ এএম
রণবীর-দীপিকার প্রেম কাহিনি কারও অজানা নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ। সম্প্রতি নতুন প্রজেক্টে কাজের জন্য স্ত্রী আলিয়াকে বাদ দিয়ে নায়িকা হিসেবে প্রাক্তন প্রেমিকা দীপিকাকে বেছে নেওয়ায় আবারও আলোচনায় এসেছেন রণবীর কাপুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর কাপুর ফিরতে চলেছেন তার দাদা রাজ কাপুরের স্বপ্নের স্টুডিও আরকে ফিল্মস পুনরুজ্জীবিত করার কাজে। ব্যানারটির ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন এক প্রোজেক্টে হাত দিতে যাচ্ছেন এই তারকা।
জানা গেছে, ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেকই হতে পারে এই নতুন প্রকল্প। তবে সিনেমাটিতে আলিয়া নয়; বরং ‘অন-স্ক্রিন ম্যাজিক’ তৈরির জন্য রণবীর বেছে নিয়েছেন প্রাক্তন প্রেমিকা ও বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোনকে।
পরিচালনার দায়িত্ব দিতে রণবীর নাকি ঠিক করে ফেলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জিকে। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সাফল্যের পর রণবীর-অয়ন আবারও জুটি বাঁধতে চলেছেন।ব্যক্তিগত সম্পর্কে জটিলতা থাকলেও, পর্দায় তাদের রসায়ন সবসময় হিট:
সফল ছবি: ‘বাচনা অ্যায় হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’—প্রতিটি ছবিতেই এ জুটির উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।পেশাদারিত্ব: পর্দায় তাদের বোঝাপড়া, পেশাদারিত্ব এবং অভিনয়ের গভীরতা বারবার প্রমাণ করেছে—তারা একসঙ্গে পর্দায় হাজির হওয়া মানেই যেন হিট সিনেমা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন