রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না’ শাকিল খান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৩৫ এএম

‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না’ শাকিল খান

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর সম্প্রতি চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন। একই সঙ্গে তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের পুরোনো মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং তাঁর সংগ্রামের ভূয়সী প্রশংসা করেছেন।

শাকিল খান দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, শাকিব খান তাঁর কঠোর পরিশ্রমের ফলেই আজকের অবস্থানে এসেছেন।অতীতে ‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না’—শাকিল খানের এমন মন্তব্য নিয়ে অনেকে ধরে নিয়েছিলেন যে এটি শাকিব খানকে উদ্দেশ্য করে বলা।

এবার সেই ভুল ভাঙালেন অভিনেতা।শাকিল খান বলেন:আমি আগে বলেছিলাম দু-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না।

কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।”শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের সাক্ষী শাকিল খান। মেগাস্টারের প্রশংসা করে তিনি বলেন, শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য তিনি তাকে সাধুবাদ জানান।একটা ছেলে এত কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করে শাকিল খান বলেন, কিংবদন্তি রাজ্জাক ও ফারুকের মতো তারকারা চলে গেলেও ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তবে বর্তমানে চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন:ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।