জানুয়ারি ৮, ২০২৬, ০৮:০৮ পিএম
নতুন বছর শুরু হতে না হতেই বড় ধরনের চমক নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প। ২০২৬ সালকে রাঙাতে এবং বক্স অফিসে রাজত্ব করতে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রি।
একটি বা দুটি নয় বরং চলতি জানুয়ারি মাসেই মুক্তি পেতে যাচ্ছে অত্যন্ত ব্যয়বহুল ও বহুল প্রতীক্ষিত তিনটি সিনেমা।
বড় বাজেটের এসব ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে এখন তুঙ্গে রয়েছে উত্তেজনা। তারকাখচিত এসব সিনেমায় থাকছে টানটান উত্তেজনাপূর্ণ অ্যাকশন আর নাটকীয়তার সংমিশ্রণ যা প্রেক্ষাগৃহে দর্শকদের নতুন অভিজ্ঞতার স্বাদ দেবে।
জানুয়ারি মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ছবি জন নায়াগান। এই সিনেমাটি নিয়ে দর্শকদের আলাদা আবেগ কাজ করছে কারণ এর মাধ্যমেই বিজয় তার অভিনয় ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।
পরাশক্তি

এইচ বিনোথ পরিচালিত এই রাজনৈতিক অ্যাকশন ড্রামা সিনেমার মূল গল্প সাজানো হয়েছে একজন সাবেক পুলিশ কর্মকর্তাকে ঘিরে। সামাজিক দুর্নীতি আর বিচারহীনতার বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানই এই ছবির মূল আকর্ষণ। ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে আর খলনায়ক হিসেবে থাকছেন ববি দেওল। আগামী ৯ জানুয়ারি বড়পর্দায় দেখা যাবে এই সিনেমাটি।
দ্য রাজা সাব

ঠিক তার পরের দিন অর্থাৎ ১০ জানুয়ারি মুক্তি পাবে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা পরাশক্তি। গত শতাব্দীর ষাটের দশকের মাদ্রাজ শহরের সামাজিক অস্থিরতা এবং দুই ভাইয়ের আদর্শিক লড়াইয়ের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন সুধা কোঙ্গারা। শ্রীলীলা এবং শিবাকার্তিকেয়ন অভিনীত এই ছবিতে তৎকালীন সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে।একই সময়ে ৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে প্রভাসের ফ্যান্টাসি হরর কমেডি দ্য রাজা সাব। মারুথির পরিচালনায় এই ছবিতে প্রভাসকে সম্পূর্ণ ভিন্ন এবং প্রাণবন্ত এক চরিত্রে দেখা যাবে।
জন নায়াগান

পৈতৃক ভিটার রহস্য আর দাদার ভূতের সাথে প্রভাসের মজাদার লড়াই নিয়ে এগিয়েছে এই সিনেমার কাহিনী। সঞ্জয় দত্ত ও নিধি আগারওয়াল অভিনীত এই ছবিটি বিনোদনের পূর্ণ প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দক্ষিণ ভারতের এই তিন মেগা সিনেমা প্রেক্ষাগৃহে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন