জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৪৪ পিএম
চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’-এর ২৫তম আসর। শো টাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এই অনুষ্ঠানে গত বছরের সেরা কাজগুলোর জন্য শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবারের আসরে আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) প্রদান করা হয়েছে বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে।
জনপ্রিয়তায় সেরা অভিনেতার মুকুট জিতেছেন শাকিব খান (বরবাদ) এবং সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা (দাগি)। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো (দাগি) এবং সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (সাবা)।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘উৎসব’ এবং জনপ্রিয় পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন রায়হান রাফী (তাণ্ডব)।তোমাদের গল্প’ নাটকের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সমালোচকদের বিচারে সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ এবং সেরা অভিনেত্রী তানজিন তিশা (ফাঁদা)। জনপ্রিয় নাট্য পরিচালক হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং সমালোচকদের পছন্দে সেরা কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)।
সেরা পুরুষ কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন প্রীতম আহমেদ এবং সেরা নারী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। সমালোচকদের বিচারে সেরা হয়েছেন শমনূর মনি কোনাল ও ইমরান মাহমুদুল। ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর।
সেরা ব্যান্ড হিসেবে ‘চিরকুট’, উদীয়মান তারকা হিসেবে মন্দিরা চক্রবর্তী এবং স্পটলাইট অ্যাওয়ার্ডে সামিরা খান মাহি পুরস্কৃত হয়েছেন। বিশেষ অর্জন সম্মাননা পেয়েছেন আদনান আল রাজীব।আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম জানান, ২৫তম আসরের সাফল্যের পর আগামী বছর দুবাইতে আরও বৃহৎ পরিসরে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন