রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন বুবলী

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:০৭ পিএম

শাকিব খানের সঙ্গে ডিভোর্স নিয়ে যা বললেন বুবলী

শাকিব-বুবলী সম্পর্ক নিয়ে নতুন তথ্য

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটালেন চিত্রনায়িকা শবনম বুবলী। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, শাকিব খানের সঙ্গে তাঁর এখনো কোনো আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। ফলে নতুন করে তাঁর বিয়ের পিঁড়িতে বসার কোনো প্রশ্নই ওঠে না। 

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজিত ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুবলী এসব কথা বলেন।

সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাঁর কাছে নতুন করে বিয়ে করার পরিকল্পনার কথা জানতে চান, তখন বুবলী স্পষ্ট করে বলেন, “শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।” শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবরের প্রসঙ্গে বুবলী জানান যে, এটি সম্পূর্ণ শাকিবের ব্যক্তিগত সিদ্ধান্ত। 

তবে নিজের বৈবাহিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে একজন মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড অথবা সেপারেটেড হয়—এখানে ‘অতীত’ বলে কোনো জায়গা নেই।বুবলী আরও জানান, যেকোনো দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা সময়ের সঙ্গে ঠিকও হয়ে যায়। 

শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রেও তেমনটি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, তা পরিষ্কার করতেই তিনি এই খোলামেলা কথা বলেছেন। পডকাস্টে তিনি নিজের প্রথম প্রেম এবং মিডিয়া পাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও কথা বলেছেন যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।