মে ২১, ২০২৬, ১১:২৯ এএম
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের অভিনয় দক্ষতা ও ফ্যাশন সচেতনতার কারণে তিনি বরাবরের মতোই বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন কোনো পোস্ট মানেই ভক্তদের জন্য বিশেষ চমক।এবার নিজের অবকাশ যাপনের দারুণ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ছবিগুলোতে তাকে বেশ ফ্যাশনেবল লুকে আকর্ষণীয় লোকেশনে দেখা গেছে। ভ্রমণের এই স্থিরচিত্রগুলোর সঙ্গে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’ প্রিয় অভিনেত্রীর এমন মিষ্টি আবদার আর স্টাইল দেখে নেটিজেনদের মাঝে মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তরা তার রূপ ও ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করছেন।
অভিনয়ের ব্যস্ততার মাঝে মেহজাবীনের এই অবকাশ যাপন ভক্তদের বেশ নজর কেড়েছে।২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক ছিল ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তিনি মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেন। সেই থেকে আজকের মেহজাবীন এখন দেশের অন্যতম প্রভাবশালী ও নন্দিত অভিনেত্রী।
তার এই ভ্রমণ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন