রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাকিব খানের জন্য নতুন দুঃসংবাদ

বিনোদন ডেস্ক

জুন ৪, ২০২৬, ১২:৩৮ পিএম

শাকিব খানের জন্য নতুন দুঃসংবাদ

শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির এক সপ্তাহ না পেরোতেই পাইরেসির শিকার হয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েকটি গ্রুপ ও লিংকের সাহায্যে সিনেমাটির পূর্ণাঙ্গ কপি অবৈধভাবে শেয়ার করা হচ্ছে।

বিদেশের মাটিতে সিনেমাটি মুক্তির প্রস্তুতির মাঝেই এই দুঃসংবাদ এল।গত রোজার ঈদে বিগ বাজেটের ‘প্রিন্স’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। এরপর কোরবানির ঈদে মিউজিক্যাল আমেজের ‘রকস্টার’ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ছিল এই নায়কের। 

কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার মাঝে সিনেমাটির ব্যবসাও ভালো যাচ্ছে না, এমনকি এর কোনো গানও তেমন জনপ্রিয়তা পায়নি।শাকিব খানের সিনেমার ক্ষেত্রে পাইরেসির এই ঘটনা প্রথম নয়।এর আগে তাঁর অভিনীত ‘প্রিন্স’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাগুলোও একইভাবে পাইরেসির কবলে পড়েছিল। 

অবৈধভাবে ছবি ফাঁসের এই ঘটনায় চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচালক আজমন রুশো বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া মেলেনি। এই সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও পান্থ কানাই।