জুন ৬, ২০২৬, ১০:৩৭ এএম
চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর ঘরে কন্যাসন্তানের আগমন ঘটেছে। গত ১১ মে নবজাতক এই কন্যাসন্তানের জন্ম হয়। শুক্রবার দুপুরে বুবলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই খবরটি নিশ্চিত করেছেন।বুবলীর এই পোস্টের পরপরই রহস্যময় মন্তব্য করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
মধ্যরাতে মিষ্টি জান্নাত তার ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খান ও বুবলীকে শুভেচ্ছা জানান। তবে সেখানে তিনি যোগ করেন, এই বছরে আরও একজনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। যদিও এই রহস্যময় ‘অন্যজন’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।
বুবলীর পোস্টে নবজাতকের নাম শার্লিন খান উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শেষে পরিবারের নতুন অতিথির খবর প্রকাশ্যে এলো।শাকিব খান ও বুবলী দম্পতির আগের ছেলের নাম শেহজাদ খান বীর।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শাকিব ও বুবলীর বিয়ে হয়। ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে আব্রাহাম খান জয় নামে আরও এক পুত্রসন্তান রয়েছে। বুবলীর এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় শাকিবের নতুন কন্যাসন্তানকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন