রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

বিনোদন ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৩:৪৭ পিএম

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

শাকিব খান ও শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নতুন করে আলোচনা। বিশেষ করে কন্যাসন্তান শারলিন খানের জন্মের পর ভক্তরা খুঁজে ফিরছেন তাদের সম্পর্কের সমীকরণ। এ পরিস্থিতিতে বুবলীর একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে।

২০২৪ সালের একটি টেলিভিশন অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছিলেন বুবলী। সেখানে তিনি জানান, তাদের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটেনি, বরং ভুল বোঝাবুঝি মিটিয়ে স্বাভাবিক সম্পর্কের দিকেই এগোচ্ছেন তারা। 

বুবলী বলেন, “আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। শেহজাদকে নিয়ে আমরা দুজনেই সচেতন।”দাম্পত্য জীবনের টানাপোড়েন ও রাগ-অভিমান নিয়ে এক প্রশ্নের জবাবে বুবলী জানান, শাকিব খান রাগী মানুষ হলেও রাগ ভাঙানোর উদ্যোগ তিনি নিজেই নেন। 

বুবলী বলেন, “শাকিবের রাগ প্রচুর, রেগে গেলে চুপ হয়ে যান। তবে রাগ ভাঙাতে শেষ পর্যন্ত শাকিব খানই এগিয়ে আসেন। আমাদের বোঝাপড়া সময়ের সঙ্গে আরও ভালো হয়েছে।”প্রসঙ্গত, বছর চারেক আগে শাকিব খান প্রকাশ্যে সম্পর্ক নিয়ে ভিন্ন মন্তব্য করলেও, পরবর্তী সময়ে বুবলীর খোলামেলা বক্তব্যে পরিষ্কার হয়েছে 

তারা সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। শাকিবের প্রতি বুবলীর এই অটুট আস্থা এবং সাম্প্রতিক সন্তানের জন্মের খবরটি বিনোদন পাড়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, এই তারকা দম্পতির সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।