জুন ২৩, ২০২৬, ০৯:৩২ পিএম
রাজধানীর গুলশান থানায় প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ঘিরে নিজের সাথে ‘কথিত স্বামী’ সম্পর্কের গুজবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা ববি। সোমবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ওই ব্যক্তির সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।গুজবের কারণে দেশের বাইরে থাকা তাঁর পরিবার মানসিকভাবে কষ্ট পাচ্ছে।
নিজের বিরুদ্ধে ছড়ানো এই খবরকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে চিত্রনায়িকা ববি বলেন, সে তাঁর স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে তিনি তাই দেবেন। সংশ্লিষ্ট কোম্পানির সাথে কেবল পেশাগত কাজের সম্পর্ক ছিল এবং অফিসে গেলে শিল্পী হিসেবে পাওয়া সম্মানের ছবিগুলো ব্যবহার করেই এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি সিনেমার আংশিক প্রযোজনার সাথে ওই ব্যক্তি যুক্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
সিনেমার বাইরের আলোচনায় তাঁকে টানতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।এদিকে একই আলােচনায় ববি জানান, তিনি আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন। এক দশক আগে ব্যস্ত সময়েও তিনি নির্বাচিত হয়েছিলেন এবং এবারও শিল্পীদের পাশে থাকার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন