জুন ৩০, ২০২৬, ০৬:৩২ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণের সঙ্গে অবকাশ যাপনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ৩০ জুন মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনার নিজের অবস্থান পরিষ্কার করেন। সম্প্রতি টিকটক থেকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে মালদ্বীপের একটি রেস্টুরেন্টে এক তরুণের সঙ্গে এই অভিনেত্রীকে গল্প করতে ও সময় কাটাতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ওই তরুণকে নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।এই বিষয়ে কেয়া পায়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই তরুণের পরিচয় আলাদাভাবে স্পষ্ট করেননি। তবে তিনি গণমাধ্যমকে জানান, তারা বন্ধুরা মিলে ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন এবং ভিডিওটি সেখানকারই কোনো একটি বিশেষ মুহূর্তের। কেয়া পায়েল আরও বলেন, তারা বন্ধুরা মিলে ভ্যাকেশনে এসেছেন এবং খুব দ্রুতই সব ছবি প্রকাশ করে বিষয়টি নিজের ফেসবুকে পরিষ্কার করবেন।
এদিকে অভিনেত্রীর একাধিক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভিডিওতে থাকা ওই তরুণের নাম প্রাচুর্য এবং তার সঙ্গে কেয়া পায়েলের প্রেমের সম্পর্ক রয়েছে। মালদ্বীপ ছাড়াও এর আগে যুক্তরাজ্যেও তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। দুই পরিবারের সম্মতিতেই তাদের এই সম্পর্ক এবং শিগগিরই উভয় পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের ঘোষণা দেওয়া হতে পারে বলে ঘনিষ্ঠরা দাবি করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন