জুলাই ২০, ২০২৬, ০৯:৩৭ পিএম
জনপ্রিয় ফোক ও বাউল সংগীতশিল্পী শিমুল হাসানের কণ্ঠে আজ মুক্তি পেয়েছে নতুন গান তারে পাইলাম না। প্রেম ও বিচ্ছেদের চিরন্তন আবেগ নিয়ে তৈরি এই গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল শিমুল হাসান বাউল থেকে প্রকাশ করা হয়েছে।
নতুন এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন মল্লিক রাসেল, আর সুর দিয়েছেন শিল্পী নিজেই। সংগীতায়োজনে ছিলেন আহমেদ সাজীব। এই পুরো আয়োজনের নেপথ্যে প্রযোজক হিসেবেও কাজ করেছেন শিমুল হাসান। তিনি আশা করছেন নতুন এই সৃষ্টি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
আকর্ষণীয় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক ফিরোজ সরকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল হাসান, আনিশা খান, গুলজার খান, মল্লিক রাসেল ও রাশমি রহমান। চিত্রগ্রহণে ছিলেন জুয়েল রানা এবং তাকে সহযোগিতা করেছেন এস কে আশরাফুল।
পুরো দলের মধ্যে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আপন শেখ এবং রূপসজ্জায় ছিল অপূর্ব দল। শিমুল হাসান বাউল ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি সব শ্রেণির শ্রোতাদের অন্তরে দীর্ঘস্থায়ী জায়গা করে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন