জুলাই ২১, ২০২৬, ১১:৪২ পিএম
অভিনয়ে নিয়মিত ব্যস্ততার ফাঁকে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফুরসৎ পেলেই তিনি দেশের বাইরে ঘুরতে চলে যান, যার সর্বশেষ উদাহরণ তার মালদ্বীপ ভ্রমণ। নীলকালো স্বচ্ছ জলের দেশটিতে রোমাঞ্চকর সময় কাটিয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
মালদ্বীপ ভ্রমণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনও ডালপালা মেলেছে।প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, সৈকতে ছুটে বেড়ানো, প্যারাসেইলিং করা কিংবা সমুদ্রের নিচে স্কুবা ডাইভিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন পায়েল। জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
তার এই মন্তব্য নিয়ে ভক্তদের মাঝে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে, যদিও কেউ কেউ এর সঙ্গে আর্থিক সচ্ছলতার বিষয়টি যুক্ত করেছেন।এদিকে কাজের ব্যস্ততা ও ভ্রমণের বাইরে মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে তার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
ওই যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন ও ভ্রমণ নিয়ে সবসময়ই আলোচনায় থাকা এই তারকা ভক্তদের নজর কেড়েছেন তার নতুন এই ভিডিওর মাধ্যমে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন