বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন বলিউড তারকা আদিত্য ও আনুশকা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৬, ০৮:৪৬ পিএম

যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন বলিউড তারকা আদিত্য ও আনুশকা

ছবি : সংগৃহীত

দ্বিগুণ আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন জনপ্রিয় বলিউড তারকা দম্পতি আদিত্য সিল ও আনুশকা রঞ্জন। তাদের ঘর আলো করে এসেছে নতুন দুই অতিথি। অভিনেতা আদিত্য সিল এবং অভিনেত্রী আনুশকা রঞ্জন দম্পতি একসঙ্গে যমজ কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন। তারকা দম্পতির জীবনের এই বিশেষ ও পরম আনন্দের মুহূর্তটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

গত ২৩ আগস্ট এই তারকা দম্পতির পরিবারে নতুন দুই কন্যার আগমন ঘটে এবং তারা নবজাতক দুই মেয়ের নামও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যমজ কন্যাসন্তানের নাম রাখা হয়েছে বীরা রঞ্জন সিল এবং মাহী রঞ্জন সিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ঘোষণা কার্ড প্রকাশ করে নবজাতক দুই কন্যার জন্মতারিখ ও সুন্দর এই নামগুলো সবার সামনে আনেন তারা। 

নতুন দুই সদস্যের আগমনে তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ বলে জানিয়েছেন এই দম্পতি। এর আগে চলতি বছরের মে মাসে মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটের ছবি প্রকাশ করে নিজেদের প্রথম সন্তান আগমনের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই জুটি। চলতি বছরের শুরুর দিকে আনুশকা তার মাতৃত্বকালীন কঠিন সংগ্রামের অভিজ্ঞতা এবং আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার আবেগঘন যাত্রার কথা ইউটিউব ভ্লগে উন্মুক্ত করেছিলেন। 

চিকিৎসা প্রক্রিয়ার নানা চ্যালেঞ্জ মোকাবেলায় স্বামী আদিত্য সিল ও পরিবারের সদস্যদের নিরন্তর সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বর মাসে মুম্বাইতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আদিত্য ও আনুশকা। এবার যমজ কন্যার আগমনে তাদের সংসারে নতুন অধ্যায়ের সূচনা হলো, যা পুরো বলিউড ইন্ডাস্ট্রিতেও আনন্দের জোয়ার এনে দিয়েছে।