সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৫৩ এএম
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বা পোস্টের সূত্র ধরে তিনি এই মন্তব্য করেন।
নিজের পোস্টে হামলাকারীদের কঠোর সমালোচনা করেন পরীমনি। তিনি লেখেন, বেশি কিছু না, কতগুলো কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।
হামলার সময়কার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও একটি মন্তব্য জুড়ে দেন। এই অভিনেত্রী লেখেন, এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না, করেও নাই।
এর আগে সোমবার রাতে বাঁধন নিজেই একটি ফেসবুক ভিডিওবার্তায় তার ওপর হামলার অভিযোগ আনেন। তিনি জানান, ভেনিসের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘোরার সময় কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করে। তার গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং ধাক্কাধাক্কি করা হয়।
ওই ঘটনার সময় বাঁধনের পরিবারের সদস্যরা এবং শিশুও উপস্থিত ছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন