বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বক্স অফিস সাফল্যের মাঝেই বিতর্কে ‘মির্জাপুর: দ্য মুভি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:৩১ পিএম

বক্স অফিস সাফল্যের মাঝেই বিতর্কে ‘মির্জাপুর: দ্য মুভি

ছবি: সংগৃহীত

মির্জাপুর‍‍` সিনেমায় ব্যবহৃত একটি গান ঘিরে আনুষ্ঠানিক বিতর্ক তৈরি হয়েছে ভারতের চলচ্চিত্রাঙ্গনে। ওটিটি মাধ্যমের জনপ্রিয় সিরিজটির বড় পর্দার সংস্করণ ‍‍`মির্জাপুর: দ্য মুভি‍‍` গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম সপ্তাহে কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠী, গুড্ডু ও বাবলু পণ্ডিতদের সংঘাতের গল্প বক্স অফিসে ইতিবাচক সাড়া ফেললেও নতুন করে আপত্তির মুখে পড়েছে সিনেমাটি। ছবিটির ‍‍`শূরবীর‍‍` গানটি নিয়ে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বা সিবিএফসির কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।

অভিযোগটি তুলেছেন রাজস্থানের ভারতীয় জনতা পার্টির নেতা ও সাবেক বিরোধীদলীয় নেতা রাজেন্দ্র রাঠোর। তার দাবি, ঐতিহাসিক চরিত্র মহারানা প্রতাপকে উৎসর্গ করা এই গানটিকে অপরাধ ও সহিংসতার দৃশ্যে ব্যবহার করে এই বীর ব্যক্তিত্বের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। রাঠোরের বক্তব্য অনুযায়ী, মহারানা প্রতাপ ভারতীয় ইতিহাসে সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের অনন্য প্রতীক, ফলে তাকে ঘিরে সৃষ্ট গান কোনোভাবেই গ্যাং-সংস্কৃতি বা অন্যায্য রক্তপাতের দৃশ্যে দেখানো সংগত নয়। গানটির এমন ব্যবহারে রাজপুত সম্প্রদায়ের একাংশের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি করেন এই রাজনীতিবিদ।

সেন্সর বোর্ডে পাঠানো চিঠিতে গানটির মূল গায়ক রেপিয়া বালামের বক্তব্যের উদ্ধৃতি দেন রাঠোর। তিনি জানান, মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তৈরি এই গানটি সিনেমায় ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্পীর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। মূল গানের ঐতিহাসিক গুরুত্ব রক্ষা না করে একে কেবল বাণিজ্যিক সংঘাতের আবহে প্রয়োগ করা হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে ‍‍`মির্জাপুর: দ্য মুভি‍‍` থেকে ‍‍`শূরবীর‍‍` গানটি পুরোপুরি বাদ দেওয়ার জন্য নির্মাতাদের নির্দেশ দিতে সেন্সর বোর্ডের প্রতি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।