অক্টোবর ২১, ২০২৬, ০৫:৫০ পিএম
শারদীয় দুর্গোৎসবের সমাপনী দিনে সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ ছড়িয়ে দিতে সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ শাহেওয়ার হোসেন ও তার দল।
বিজয়া দশমীর এই বিশেষ লগ্নে এক বার্তায় সবার সার্বিক মঙ্গল কামনা করা হয়। বার্তায় উল্লেখ করা হয়, প্রতিটি মানুষের জীবন যেন অনাবিল সুখ, গভীর শান্তি ও পারস্পরিক ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই আহ্বানে ফুটে উঠেছে ভ্রাতৃত্ববোধ।
উৎসবের এই বিশেষ মুহূর্তে তাদের পরিধানে ছিল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথীর (Safiya Sathi) নকশা করা পোশাক।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। দিনটিকে ঘিরে সমাজের বিভিন্ন স্তরে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যের এক ইতিবাচক আবহ তৈরি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন