সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও গানে ফিরছেন সালমান, কবে আসছে নতুন গান?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৬:১৮ পিএম

আবারও গানে ফিরছেন সালমান, কবে আসছে নতুন গান?

ছবি - সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও বহুবার ভক্তদের মন জয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার আবারও তিনি মাইক্রোফোনের সামনে ফিরতে চলেছেন। তার আসন্ন চলচ্চিত্র ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং শেষ হলেই তিনি একটি নতুন একক গান রেকর্ড করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় সংগীত প্রযোজক অংশুল গার্গ।সম্প্রতি মুম্বাইয়ে ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ফ্যাশন শো-তে শো-স্টপার হিসেবে হেঁটেছেন সালমান।

এরপরই তার নতুন গান নিয়ে এই সুখবরটি সামনে আসে।প্রযোজক অংশুল গার্গ বলেন, “অনেকদিন ধরেই সালমান ভাইয়ের সঙ্গে একটি গান নিয়ে কথা চলছে। তবে তিনি এখন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আমি কয়েকটি গান বানিয়েছি যেগুলো তিনি পছন্দও করেছেন। ‘ব্যাটল অব গালওয়ান’-এর কাজ শেষ করে যখনই তিনি কোনো একটি গান চূড়ান্ত করবেন এবং রেকর্ড করতে প্রস্তুত হবেন, তখনই আমাকে ডাকবেন।”

এর আগে সালমান খানের কণ্ঠে ‘চাঁদী কি ডাল পর’, ‘হ্যাংওভার’ এবং ‘ম্যায় হুঁ হিরো তেরা’-এর মতো গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।বর্তমানে সালমান খান তার নতুন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই দেশাত্মবোধক সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।