সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মায়ের জন্য দোয়া চাইলেন তমা মির্জা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:৪২ পিএম

মায়ের জন্য দোয়া চাইলেন তমা মির্জা

ছবি - সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তমা মির্জা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতার খবরটি জানান। হাসপাতালের একটি ছবি পোস্ট করে তিনি এক আবেগঘন ক্যাপশনে লেখেন, “আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।”

তার এই পোস্টটি দেওয়ার পরই চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং তার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা মন্তব্যের ঘরে তমা মির্জার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও ভালোবাসা জানাতে থাকেন। তবে, তিনি ঠিক কী কারণে অসুস্থ হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

উল্লেখ্য, তমা মির্জা বর্তমানে চলচ্চিত্র ও ওয়েব প্ল্যাটফর্মে সমানতালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।