শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরী মণি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৪:৩৭ পিএম

আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরী মণি

অবশেষে মুক্তির মিছিলে নাম লেখাল চিত্রনায়িকা পরী মণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণা শুরুর ঘোষণা দিতে এসে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন তিনি। পরী মণি জানান, এই সিনেমায় নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরী মণিকে। তিনি জানান, ইনবক্সেই ভক্তরাই তাকে ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ এক্সাইটেড উল্লেখ করে পরী বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা যে আপনাদের (ভক্তদের) হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।

ডোডোর গল্প’ সিনেমার অভিজ্ঞতাকে অভিনেত্রী ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ছবিটির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।সিনেমায় নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পরী মণি বলেন, “এখানে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স পর্যন্ত।

আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। আমি ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা।”তবে সিনেমার গল্প নিয়ে খুব বেশি কিছু এখনই ফাঁস করতে চান না নায়িকা। সংবাদ সম্মেলনের একপর্যায়ে তিনি সবাইকে অনুরোধ করে রহস্যময় ভঙ্গিতে বলেন, “প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, তাহলে আমি অনেক কিছু বলে দেবো।”