রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তেজনা বাড়িয়েছে ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৭:৫৫ পিএম

উত্তেজনা বাড়িয়েছে ‘ফ্যামিলি ম্যান ৩’-এর ট্রেলার

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় পর্বের ট্রেলার। দুটি সিজনের দুর্দান্ত সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় সিজন।শুক্রবার বিকেলে অ্যামাজন প্রাইম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ‘ফ্যামিলি ম্যান ৩’ সিজনের ট্রেলারটি প্রকাশ্যে এনেছে। ট্রেলারে দেখা যায়, সিরিজটির প্রধান চরিত্র শ্রীকান্ত তিওয়ারিকে একজন ওয়ান্টেড ক্রিমিনাল বলে ঘোষণা করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলস্বরূপ, পরিবারের সঙ্গে শহর ছাড়তে বাধ্য হয় শ্রীকান্ত।

এই সিজনেও শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেতা মনোজ বাজপেয়ীকে। নিমরত কৌরকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই সিজনের ট্রেলারে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন জয়দীপ আহলাওয়াত। তবে প্রতিবারের মতো এইবারেও কমেডি সিন রাখা হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করবে।

ভক্তরা ট্রেলারটি দেখে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন যে, এটি আগের অনুষ্ঠানের রসাত্মক সুর ধরে রেখেছে এবং উত্তেজনা আরো বাড়িয়েছে। একজন ভক্ত লিখেছেন, ‘জে কে এবং শ্রীকান্তের কৌতুকই মূল আকর্ষণ’।aএই সিজনে আরও অভিনয় করতে দেখা যাবে শারীব হাশমি, প্রিয়ামনি, আশলেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধনওয়ান্তারি এবং গুল পানাগকে। আগামী ২১ নভেম্বর প্রাইম ভিডিওতে ‘ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের প্রিমিয়ার হবে।