শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মুসলাহর কণ্ঠে নবীপ্রেমের নতুন কাওয়ালি ‍‍`দর্দ এ দিল‍‍` প্রকাশ

শাহিন ইসলাম

জুলাই ৩০, ২০২৬, ০৬:১৯ পিএম

মুসলাহর কণ্ঠে নবীপ্রেমের নতুন কাওয়ালি ‍‍`দর্দ এ দিল‍‍` প্রকাশ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তির নিবেদন হিসেবে প্রকাশ পেয়েছে নতুন কাওয়ালি গান ‍‍`দর্দ এ দিল‍‍`। ২০২৬ সালের এই নতুন গানে মুমিনের হৃদয়ের আকুলতা এবং নবীর শাফায়াতের মহিমা অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। মুসলাহ প্রোডাকশনের ব্যানারে গানটি সম্প্রতি প্রকাশিত হয়।এই গানে মূল কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মুসলাহ।

নতুন এই গজল ও কাওয়ালিটির পরতে পরতে ছড়িয়ে আছে আধ্যাত্মিক প্রেমের বার্তা। ‍‍`আমার হৃদয়ের তারে যে সুর বাজে, চারদিকেই ধ্বনিত মারহাবা মুহাম্মদ‍‍`—এমন চমৎকার কথার মধ্য দিয়ে গানের শুরুতেই প্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে। স্রষ্টার রহমত ও নবীর প্রতি সমর্পণের এই নান্দনিক প্রকাশ শ্রোতাদের মন জয় করে নিচ্ছে।

গানটির কথা লিখেছেন দিলকাশ চাটগামী। এর সুর ও সংগীতায়োজনেও ভিন্নতার ছোঁয়া রয়েছে, যা ইসলামি সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আধ্যাত্মিক ভাবমোধ ও সুরের মূর্ছনায় গানটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে।

সংগীতশিল্পীরা জানান, তরুণ প্রজন্মের মাঝে নবীপ্রেম ও ইসলামি সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ কাওয়ালিটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও মানসম্মত আধ্যাত্মিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।মুসলাহ প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাচ্ছে।