বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃ’ত্যু

স্বাস্থ্য ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৪:৪৮ পিএম

হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃ’ত্যু

ছবি - সংগৃহীত

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪৫১। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪৫১।

গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৭ হাজার ৪১৬ জন। এই সময়ে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ১৯২ জন এবং ১১১ জনের নিশ্চিত হাম মিলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে। মৃতদের মধ্যে ৮ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে প্রাণ গেছে ৩৭৭ জনের। নিশ্চিত হামে মারা গেছে ৭৪ জন। মৃত্যুর পরিসংখ্যানে শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে অধিদপ্তরের তথ্যে উঠে এসেছে।