বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেবে ৪ পানীয়

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ১০:৪৮ এএম

ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেবে ৪ পানীয়

বায়ুদূষণ ও ধূমপানের মতো অভ্যাসে ফুসফুসের কার্যক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এতে অ্যাজমা বা সিওপিডির মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস সচল রাখতে হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক পানীয় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে।সঠিক পানীয় অভ্যাসে ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি ঘটে।

ভিটামিন সি সমৃদ্ধ লেবু-আদা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীর সুস্থ রাখে। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া হলুদের সঙ্গে আদা মিশিয়ে তৈরি পানীয় ফুসফুস থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয়। এটি অ্যাজমার প্রকোপ কমাতেও সহায়ক হতে পারে।মধু ও গরম পানিও ফুসফুস ডিটক্সিফাই করতে দারুণ কাজ করে।

মধুর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান দূষণের কারণে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মধু সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। অন্যদিকে আপেল, গাজর ও বিটরুটের তৈরি স্মুদি নিয়মিত খেলে ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। এই পানীয়গুলো ফুসফুসকে ডিটক্সিফাই করে দীর্ঘমেয়াদে সতেজ রাখতে পারে।