মে ২২, ২০২৬, ০৬:১৮ পিএম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন সন্দেহজনক হামে এবং বাকি ২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৬১ জনে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩২৯ জন।
যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত রোগী ৫৪ জন। এই দীর্ঘ সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ Driscoll হাজার ৫১১ জন।বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৪১১ জন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪১৪ জনের মৃত্যু হয়েছে। একই মেয়াদে নিশ্চিত হামের কারণে প্রাণ হারিয়েছেন আরও ৮৫ জন। নতুন রোগী শনাক্তের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন