নভেম্বর ৮, ২০২৫, ০৪:৫০ পিএম
গুগলের এআই চ্যাটবট জিমিনিতে যুক্ত হয়েছে এক যুগান্তকারী নতুন ফিচার। এখন থেকে জিমিনি কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে দেবে।
জিমিনির নতুন এই এআই টুলটি যুক্ত হচ্ছে ‘ক্যানভাসে’। যার মাধ্যমে এখন শুধু চ্যাটবট বা ছবি তৈরি নয়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করা যাবে।আপনি শিক্ষার্থী হোন কিংবা চাকরিজীবী, এই ফিচার আপনার দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দেবে।ইনপুট: ব্যবহারকারীকে শুধুমাত্র আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করতে হবে।প্রম্পট: এরপর ছোট্ট একটা প্রম্পট লিখতে হবে।
যেমন: ‘জলবায়ু পরিবর্তনের উপর একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করুন’আউটপুট: মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলো বিশ্লেষণ করে জিমিনি নিজেই স্লাইড তৈরি করবে। এই স্লাইডগুলো একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে।এই নতুন এআই মডেল ব্যবহারকারীর পরিশ্রম কমানোর জন্যই তৈরি করা হয়েছে। একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক থেকে শুরু করে একটি ৬-স্লাইডের কেস স্টাডি, সবই হবে চোখের পলকে।
জিমিনিতে তৈরি হওয়া প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। সেখানে ব্যবহারকারী নিজের মতো বদল করতে বা সহকর্মীদের সঙ্গে কোলাবোরেশন করতে পারবেন।গুগল নিশ্চিত করেছে যে, এই ক্ষমতাটি প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হচ্ছে। তবে খুব শিগগির অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যক্তিগত এবং ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি যেকোনো ধরনের কাজের ধরন বদলে দেবে। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্লাইড বা প্রেজেন্টেশন তৈরির পেছনে কাটানোর দিন শেষ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন