রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৩:০৮ পিএম

ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে ইউটিউব

অনেক সময় ইউটিউব খুললে হোম পেজে এমন সব ভিডিও ভেসে ওঠে, যেগুলোর সঙ্গে আপনার আগ্রহের কোনো মিলই নেই। অ্যালগরিদমের হিসাব–নিকাশের বাইরে গিয়ে এবার ব্যবহারকারীদের সুবিধার্থে ইউটিউব নিজেই দিচ্ছে ভিডিও সাজানোর নিয়ন্ত্রণ।

‘ইউর কাস্টম ফিড’ ('Your Custom Feed') নামের নতুন ফিচারটি চালু হলে আপনি নিজেই ঠিক করতে পারবেন হোম পেজে কী ধরনের ভিডিও দেখতে চান।

ব্যবহারকারীদের অভিযোগ ছিল, ইউটিউব প্রায়ই তাদের ভিডিও দেখার ধরন ভুলভাবে ধরে নেয়। যেমন—হঠাৎ কৌতূহল থেকে বা শিশুদের জন্য দু–একটি ভিডিও চালালেই অ্যালগরিদম মনে করে ব্যবহারকারী নিয়মিত এগুলোই দেখতে চান, ফলে একই ধরনের অসংখ্য ভিডিও হোম পেজে দেখাতে থাকে।

নতুন ‘ইউর কাস্টম ফিড’ কীভাবে কাজ করবে?ইউটিউবের তথ্য অনুযায়ী, হোম বাটনের পাশেই নতুন Your Custom Feed অপশন যুক্ত হবে। সেখানে ব্যবহারকারী যে বিষয়ের ভিডিও বেশি দেখতে চান, সেই বিষয়ের শব্দ বা নির্দেশনা লিখলেই হবে। এরপর হোম পেজে সেই বিষয়ক ভিডিও বেশি দেখাবে ইউটিউব।উদাহরণ: যদি আপনি cook বা cooking লিখেন, তাহলে হোম পেজে রান্নাবিষয়ক ভিডিওর সংখ্যা অনেক বেড়ে যাবে।

মানে, এবার থেকে সুপারিশ নির্ধারণে শুধু অ্যালগরিদম নয়, ব্যবহারকারীও থাকবে নিয়ন্ত্রণে।বর্তমানে ফিচারটি পরীক্ষামূলকভাবে সীমিত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। খুব দ্রুতই এটি সবার জন্য চালু করা হতে পারে বলে জানা গেছে। এই নতুন ‘কাস্টম ফিড’ আসলে আপনার ইউটিউব অভিজ্ঞতা আরও ব্যক্তিগত, নিয়ন্ত্রিত ও কার্যকর করে তুলবে।