রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

Samsung Galaxy S26 সিরিজের সব তথ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:১৬ পিএম

Samsung Galaxy S26 সিরিজের সব তথ্য

S26 আল্ট্রা ৫জি ব্যাটারি লাইফ

আজ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪৬। আজই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত ইভেন্ট ‘গ্যালাক্সি আনপ্যাকড’। তবে আনুষ্ঠানিক উন্মোচনের ঠিক আগমুহূর্তে ফাঁস হয়ে গেল Samsung Galaxy S26 Ultra 5G-সহ এই সিরিজের সব কটি ফোনের ব্যাটারি লাইফ এবং ডিউরাবিলিটি সংক্রান্ত এক্সক্লুসিভ তথ্য।

 ইউরোপীয় ইউনিয়নের (EU) এনার্জি লেবেলের সূত্র ধরে এই তথ্যগুলো প্রকাশ করেছে টেক পোর্টাল ‘YTECHB’। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এবারের এস-সিরিজে ব্যাটারি ব্যাকআপ ও দীর্ঘস্থায়িত্বে বড় চমক দিতে যাচ্ছে স্যামসাং।

তিন মডেলে যেমন থাকছে ব্যাটারি ক্ষমতা

এস২৬ সিরিজের তিনটি ফোনেই স্থায়িত্বের দিক থেকে কিছু অভিন্ন বৈশিষ্ট্য রাখা হয়েছে। প্রতিটি ফোনই IP68 সার্টিফাইড, যা ধুলো ও পানির হাত থেকে সুরক্ষা নিশ্চিত করবে। নিচে তিনটি ফোনের ব্যাটারি রেটিং দেওয়া হলো:

মডেলের নামব্যাটারি ক্ষমতা (Rated)এক চার্জে ব্যাকআপব্যাটারি হেলথ (Cycle)Galaxy S26৪, ১৭৫ mAh ৫১ ঘণ্টা পর্যন্ত ১,২০০  সাইকেল (৮০% হেলথ)Galaxy S26+৪,৭৫৫ mAh ৫৫ ঘণ্টা পর্যন্ত ১,২০০ সাইকেল (৮০% হেলথ) Galaxy S26 Ultra৪,৮৫৫ mAh ৫৫ ঘণ্টা পর্যন্ত ১,২০০ সাইকেল (৮০% হেলথ)

টেস্ট রিপোর্টে দেখা গেছে, এস২৬ সিরিজটি রিপিটেড ফ্রি-ফল (বারবার ওপর থেকে নিচে পড়া) টেস্টে ‘A’ রেটিং পেয়েছে। অর্থাৎ ফোনটি হাত থেকে পড়ে গেলেও বেশ শক্তপোক্ত থাকবে। তবে টেক-গিকদের জন্য কিছুটা দুঃসংবাদ হলো এর রিপেয়ারবিলিটি স্কোর। ফোনটি মেরামত করার সহজলভ্যতায় পেয়েছে মাত্র ‘C’ রেটিং। এর মানে হলো, কোনো পার্টস নষ্ট হলে তা মেরামত করা বেশ জটিল হতে পারে।

ব্যাটারির দীর্ঘস্থায়িত্বে নতুন মানদণ্ড

সবচেয়ে বড় উন্নতি দেখা গেছে ব্যাটারির আয়ুষ্কালে। সাধারণত স্মার্টফোনের ব্যাটারি কয়েকশ বার চার্জ দেওয়ার পর দুর্বল হতে শুরু করে। কিন্তু স্যামসাং দাবি করছে, এই সিরিজের ফোনগুলো ১,২০০ বার পূর্ণ চার্জ করার পরেও এর ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত কার্যক্ষম থাকবে। অর্থাৎ বছরের পর বছর ব্যবহার করলেও ব্যাটারি পরিবর্তনের তেমন প্রয়োজন পড়বে না।

Samsung Galaxy S26 Ultra 5G-এর এই তথ্যগুলো ফাঁস হওয়ার পর ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য ৫৫ ঘণ্টার ব্যাকআপ একটি বিশাল পাওয়া হতে পারে। আজ রাতে আনপ্যাকড ইভেন্টে এই ফোনগুলোর দাম ও অন্যান্য সফটওয়্যার ফিচার আনুষ্ঠানিকভাবে জানা যাবে।