শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

মোবাইল ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১২:১৪ পিএম

মোবাইল ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেভাবে

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলা কঠিন। হাতে ফোন পেলেই অনেকে শখের ছবি তোলা শুরু করেন। প্রযুক্তির এই সুবিধা মানুষের অজান্তেই মারাত্মক সাইবার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।হ্যাকাররা অনেক সময় মোবাইল ফোনের ক্যামেরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

সাধারণত ক্ষতিকর স্পাইওয়্যার ঢুকিয়ে এই কাজ করা হয়। না বুঝেই বিভিন্ন অ্যাপ্লিকেশন নামানোর সময় মানুষ ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে দেন। এরপর সেই অ্যাপ গোপনে ছবি ও ভিডিও ধারণ করে সরাসরি হ্যাকারদের কাছে পাঠায়। 

এসব ছবি পরে ব্ল্যাকমেইল করার কাজে লাগে।তবে ব্যবহারকারী অনুমতি না দিলে দূর থেকে নজরদারি করা প্রায় অসম্ভব।ক্যামেরা হ্যাক হলে ফোনে কিছু লক্ষণ দেখা যায়। 

ব্যবহার না করলেও ক্যামেরার আলো হঠাৎ জ্বলে ওঠা বা নিজে থেকেই চালু হওয়া বড় বিপদের সংকেত। গ্যালারিতে অপরিচিত ছবি থাকা, ফোন অতিরিক্ত গরম হওয়া বা দ্রুত চার্জ শেষ হওয়ার মতো সমস্যা দেখলে অ্যাপ্লিকেশনগুলো যাচাই করে মুছে ফেলা উচিত।