জুন ১৬, ২০২৬, ০৬:১৬ পিএম
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমূল পরিবর্তন আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। এই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেটার এক সাম্প্রতিক ব্লগ পোস্টে জানানো হয়েছে যে এই নতুন প্রযুক্তি ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের পুরো ধরনকে বদলে দেবে।সার্চ পদ্ধতি সম্পূর্ণ বদলে যাওয়াই হতে যাচ্ছে এই পরিবর্তনের প্রধান আকর্ষণ।
নতুন এই পরিবর্তনের ফলে ফেসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত নিয়মে বড় ধরনের রূপান্তর আসবে। এখন থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য পেতে ব্যবহারকারীদের শত শত পোস্ট স্ক্রল করতে হবে না। সাধারণ ভাষায় নিজের প্রশ্নটি করলেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মেটা এআই পাবলিক পোস্টগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরাসরি উত্তর জানিয়ে দেবে। তবে সাধারণ ব্যবহারকারীদের দেওয়া পোস্টের ওপর ভিত্তি করে এই ধরনের সারাংশ তৈরি হওয়ায় এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্লাটফর্মটির ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা এবার নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হয়েছে এআই ফটো প্রিসেট নামক একটি বিশেষ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবিতে পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে স্থির ছবিকে সচল করার জন্য অ্যানিমেটেড প্রোফাইল ফটো ফিচারও পরীক্ষামূলকভাবে চালু করেছিল মেটা। প্রযুক্তিগত সংকটের এই নতুন চেহারা অনুধাবন ও সমাধানের লক্ষ্যেই এই ফিচারগুলো যুক্ত করা হচ্ছে।
চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ কিছু আকর্ষণীয় ফিচারের ঘোষণাও দিয়েছে মেটা। এজন্য তারা বিশ্বের বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল, খেলোয়াড় এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যৌথ অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে। এর ফলে বিশ্বকাপ চলাকালীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ফুটবল বিষয়ক বিশেষ ইন্টারেক্টিভ ফিচার উপভোগ করার সুযোগ পাবেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল অনুরাগী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন