জুলাই ২৫, ২০২৬, ১২:০৮ পিএম
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীদের সহজে আসল মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রোফাইলের পার্থক্য বোঝাতে নতুন একটি সেবা চালু করেছে।ফেইসবুক ভেরিফাইড নামের এই বিশেষ ব্যাজ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে খুব সহজেই ভুয়া প্রোফাইল, বাস্তবসম্মত ছবি এবং স্বয়ংক্রিয় কথোপকথন তৈরি করা সম্ভব হচ্ছে।
এই সমস্যার মোকাবিলায় এবং অনলাইন যোগাযোগকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে। প্রথাগত পেড সাবস্ক্রিপশন বা কেবল জনপ্রিয় তারকাদের জন্য সীমাবদ্ধ না রেখে এই ব্যাজটি মূলত সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ব্যাজটি পেতে হলে যোগ্য ব্যবহারকারীদের একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও রেকর্ড করতে হবে।
এরপর ফেসবুক সেই ভিডিওটি প্রোফাইলের বিদ্যমান ছবির সাথে মিলিয়ে দেখবে যে অ্যাকাউন্টটি আসলেই কোনো বাস্তব মানুষের কি না। এই যাচাই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয় এবং মাত্র কয়েক মিনিট সময় নেয়। তবে ব্যবহারকারীকে ফেসবুকের ট্রাস্ট অ্যান্ড সেফটি নীতিমালা মেনে চলতে হবে, যার মধ্যে প্রতারণা বা জালিয়াতির কোনো ইতিহাস না থাকা বাধ্যতামূলক।
আঠারো বছর বা তার বেশি বয়সি এবং ভালো অবস্থানে থাকা অ্যাকাউন্টগুলোর জন্য এই ফিচারটি প্রযোজ্য হবে। পেজ বা প্রফেশনাল মোড ব্যবহারকারী প্রোফাইলগুলোর ক্ষেত্রে এই ব্যাজটি পাওয়া যাবে না।একবার যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রোফাইল, মার্কেটপ্লেস, ডেটিং এবং গ্রুপে এই ব্যাজটি দৃশ্যমান হবে। ভবিষ্যতে ফিড পোস্টেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন