সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:১৫ পিএম
বিশ্বজুড়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করতে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ ব্যবহারকারী নানা ধরনের জটিলতা ও বিঘ্নের মুখোমুখি হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চ্যাটবটটিতে প্রবেশের পর কম্পিউটার স্ক্রিনে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো কারিগরি সমস্যাও দেখা দিয়েছে।
চ্যাটজিপিটি সাময়িকভাবে বন্ধ থাকায় ব্যবহারকারীদের দৈনন্দিন দাপ্তরিক কাজ ও পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিক্রিয়ায় ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন। অনেকে রসিকতা করে উল্লেখ করেছেন যে চ্যাটজিপিটির সেবা না পাওয়ায় তথ্য খোঁজা বা লেখালেখির কাজে এখন পুরোপুরি নিজেদের মস্তিষ্কের ওপরই ভরসা করতে হচ্ছে।
তবে এর মধ্যেও আঞ্চলিক ভেদে সেবার তারতম্য লক্ষ্য করা গেছে, যার অংশ হিসেবে গত রাতেই বাংলাদেশের কিছু অঞ্চলে চ্যাটজিপিটি সচল পাওয়া গিয়েছিল। এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব কেবল মূল চ্যাটবটেই সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআইয়ের এআই ফিচারের ওপর নির্ভরশীল অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশনের কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক এই সমস্যা সমাধানে ডেভেলপার টিম কাজ করে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন