সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০২:০৪ পিএম
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ আপডেট এনেছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই আপডেটের মূল কথা হলো, ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল এবং পেজকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে।
তবে, এই সুবিধা পেতে হলে ব্যবহারকারী বা ক্রিয়েটরদের চারটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই শর্তগুলো সঠিকভাবে অনুসরণ করলে কনটেন্ট ক্রিয়েটররা খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং এর মাধ্যমে আয়ের সুযোগও তৈরি হবে, যা ডিজিটাল দুনিয়ায় একটি 'গেম চেঞ্জার' হতে পারে।
এই চার শর্তের প্রথমটি হলো মৌলিক বিষয়বস্তু তৈরি করা। এর মানে হলো, কোনোভাবেই অন্যের কনটেন্ট কপি করা যাবে না; নিজস্ব এবং সম্পূর্ণ মৌলিক ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্ট তৈরি করতে হবে। দ্বিতীয় শর্তটি হলো এমন শেয়ারযোগ্য কনটেন্ট বানানো, যা দেখার পর দর্শক স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়, যেমন মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট।
তৃতীয়ত, অবশ্যই ফেসবুকের নির্দেশনা মেনে চলতে হবে। এর অর্থ হলো, ফেসবুকের নীতিমালা ভঙ্গকারী, অন্যের ভিডিও বা ছবি ব্যবহারকারী, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট তৈরি করা যাবে না, কারণ এতে মনিটাইজেশন হারানোর বা ভিডিও ট্যাকডাউন হওয়ার ঝুঁকি থাকে।
এই তিনটি মূল শর্তের বাইরে, একটি বোনাস শর্ত যুক্ত হয়েছে, আর তা হলো রিলস ভিডিও তৈরি করা। ফেসবুকের দাবি, লম্বা ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস তৈরি করলে নতুন প্রোফাইল বা পেজের জন্য লাখো দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হবে।
যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন এবং বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা। ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই শর্তগুলো মানলে সহজে নতুন দর্শক, ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন