বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১০:০৮ এএম

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেল বহনকারী ছয়টি জাহাজসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার আটকের একদিন পরই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিল।

খবর বিবিসির যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর তিন ভাগ্নে, তাদের সঙ্গে যুক্ত ছয়টি তেল ট্যাঙ্কার এবং কিছু শিপিং কোম্পানি।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি কিনতে পারবেন না।

কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো সম্পদ-সম্পত্তি থাকে, তাহলে তা ‘ফ্রিজড’ করা হবে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার আটককৃত জাহাজ স্কিপার অবৈধ তেল পরিবহনের সঙ্গে জড়িত ছিল।

এটিকে যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাওয়া হবে। তবে ট্যাঙ্কার জব্দের এই ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে কারাকাস (ভেনেজুয়েলা সরকার)। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগ তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলার অভিযোগ, ওয়াশিংটন তাদের তেল সম্পদ দখলে নেওয়ার চেষ্টা করছে। এই নতুন নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলল।