সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৭:৩৮ পিএম

নেতানিয়াহুর নতুন ভিডিওটিও ভুয়া, তীব্র হচ্ছে নিহতের গুঞ্জন

ভিডিও নিয়ে ঘনীভূত রহস্য

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে চলমান মৃত্যু গুঞ্জন এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। সোমবার (১৬ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে তার সুস্থতা প্রমাণ করতে প্রকাশিত একটি নতুন ভিডিওর সত্যতা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ দাবি করছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

এর আগে তার হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তার নিরাপত্তা ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই রোববার নেতানিয়াহুর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে তাকে জেরুজালেম হিলসের একটি ক্যাফেতে কফি পান করতে দেখা যায়।

ভিডিওটিতে নেতানিয়াহুকে বেশ সাবলীল দেখালেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে প্রযুক্তির কারসাজি। ভিডিওতে তিনি হাস্যরস করে বলেন যে তার মৃত্যুর খবরটি সঠিক নয় এবং ‍‍`আপনারা তো আঙুল গুনতে চাইছিলেন‍‍` বলে নিজের দুই হাত ক্যামেরার সামনে মেলে ধরেন। 

তবে রহস্য আরও ঘনীভূত হয় যখন এক্স-এর নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রোক’ দাবি করে যে এটি একটি এআই-তৈরি ‘ডিপফেক’ ভিডিও। গ্রোক-এর মতে একজন রাষ্ট্রপ্রধানের কফি শপে বসে ইরান বা লেবানন সংক্রান্ত অতি সংবেদনশীল বিষয়ে কথা বলার বিষয়টি বাস্তবসম্মত নয়। এছাড়া সাধারণ ব্যবহারকারীরাও ভিডিওতে কফির কাপের তরলের অস্বাভাবিক নড়াচড়া এবং মাঝেমধ্যে প্রধানমন্ত্রীর মুখের আকৃতির সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছেন।

অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই সমস্ত দাবিকে ‍‍`ভিত্তিহীন গুজব‍‍` এবং ‍‍`ভুয়া খবর‍‍` বলে সরাসরি উড়িয়ে দিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। রহস্যের মাঝেই জেরুজালেমের ‘দ্য সাটাফ’ নামের সেই ক্যাফেটিও তাদের ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সফরের কিছু ছবি পোস্ট করেছে। ক্যাফে কর্তৃপক্ষের দাবি সেদিন প্রধানমন্ত্রী ও তার দল সেখানে আতিথ্য গ্রহণ করেছিলেন। এতসব দাবির পরেও প্রযুক্তিনির্ভর এই যুগে সত্য-মিথ্যার দেয়াল ভেদ করে নেতানিয়াহুর বর্তমান অবস্থা নিয়ে বিশ্ববাসীর মনে সন্দেহ থেকেই যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ধোঁয়াশাপূর্ণ করে তুলছে।