মে ৪, ২০২৬, ০৭:২১ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে চিরস্মরণীয় হিসেবে অভিহিত করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন যে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। মোদির মতে, এই নির্বাচনে জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।
পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনতা বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। তিনি মনে করেন, এই বিজয় রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
টানা তিনবার জয়ের পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে এবং বিজেপি জয় পেয়ে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।নরেন্দ্র মোদি আরও আশ্বাস দেন যে বিজেপি সরকার রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।
তাঁর মতে, নতুন সরকার এমনভাবে কাজ করবে যাতে সমাজের সব স্তরের মানুষ সমান সুযোগ ও মর্যাদা পায়। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে বলার মাধ্যমে তিনি রাজ্যে বিজেপির নির্বাচনী প্রতীকের প্রতীকী সাফল্য এবং দলের ঐতিহাসিক বিজয়কে নির্দেশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন