মে ১৭, ২০২৬, ০৫:৫৭ পিএম
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই দেশটির রাজধানী মস্কো অঞ্চলের বাসিন্দা। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, গত এক বছরের মধ্যে মস্কোর ওপর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা।
অন্যদিকে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক হাজারের বেশি ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে।
এর আগে গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সাম্প্রতিক হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত চার বছরের যুদ্ধের মধ্যে কিয়েভে গত দুই দিনে চালানো রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি আকাশে উড়ন্ত ড্রোন, ধোঁয়ার কুণ্ডলী এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতার দৃশ্য প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়া উদ্দেশ্যহীনভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং আমাদের শহর ও জনপদে অনবরত হামলা চালাচ্ছে। রাশিয়ায় কঠোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে ইউক্রেন সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন