রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ইতালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

মে ২০, ২০২৬, ০৮:০৫ পিএম

ইতালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার দিলেন নরেন্দ্র মোদি

মেলোডি উপহার

ইতালি সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ চকলেট উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোমে দুই নেতার বৈঠকের পর এই উপহার আদান-প্রদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। মেলোনি নিজেই এক্সে এক ভিডিও পোস্ট করে মোদিকে ধন্যবাদ জানান।

ভিডিওতে হাস্যোজ্জ্বল মেলোনিকে মোদির এই চমৎকার চকলেট উপহারের প্রশংসা করতে দেখা গেছে।‘মোদি’ ও ‘মেলোনি’— দুই নেতার নামের মিল নিয়ে আগে থেকেই ইন্টারনেটে এক ধরনের মজা চলে আসছিল। সেই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করতে মোদি নিজেই মেলোডি টফি বেছে নিয়েছেন। 

বৈঠকের পর তারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন। সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে এই সফরের গুরুত্ব অনেক।এই মেলোডি মুহূর্তটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি।

ভারতের শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই বিনিয়োগকারীরা ‘পার্লে’ নামের শেয়ার খুঁজতে শুরু করেন। কিন্তু ভুল করে অনেকে পার্লে ইন্ডাস্ট্রিজ-এর শেয়ার কিনে ফেলেন, যার সঙ্গে এই টফির কোনোই সম্পর্ক নেই। ব্যবসায়িক ঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এক ঘণ্টার ব্যবধানে ৫ শতাংশ বেড়েছে।