মে ২৪, ২০২৬, ০৭:০৫ পিএম
ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৩২ বছর বয়সী মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদি নামের ওই ব্যক্তি ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৫ মে তুরস্কে তাকে আটক করার পর যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।
ইরাকি বংশোদ্ভূত ওই যুবক ২০২০ সালে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চেয়েছিলেন।নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, ফ্লোরিডায় ইভাঙ্কা ট্রাম্প ও জ্যারেড কুশনারের বাসভবনের নকশা এবং আবাসিক এলাকার মানচিত্র পাওয়া গেছে ওই যুবকের কাছে।
তিনি আরবি ভাষায় বিভিন্ন হুমকিমূলক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছিলেন। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অন্তত ১৮টি হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার সংশ্লিষ্টতা মিলেছে।
তিনি মূলত একটি ট্রাভেল এজেন্সিকে আড়াল হিসেবে ব্যবহার করে জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। আল সাদিকে কাতায়েব হিজবুল্লাহ ও আইআরজিসির অপারেটিভ হিসেবেও চিহ্নিত করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন