মে ২৪, ২০২৬, ০৯:৩১ পিএম
পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহে রাজ্য পুলিশের কাছে পাঠানো এক সরকারি নোটে এই নির্দেশনা দেওয়া হয়। সাজার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিক এবং অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন ব্যক্তিদের প্রত্যাবাসনের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের নির্দেশনার আলোকে এই পদ্ধতি কার্যকর করা হচ্ছে।ভারতের অন্য কয়েকটি রাজ্যে ইতিমধ্যে একই ধরনের আটক কেন্দ্র চালু করা হয়েছে।
মূলত বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা কথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে প্রত্যর্পণের লক্ষ্যে এই স্পেশাল টাস্ক ফোর্স গঠন ও কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তির দাবি করা রাজ্যের পুলিশকে ৩০ দিনের মধ্যে পরিচয় যাচাই করে রিপোর্ট পাঠাতে হবে।
রিপোর্ট না পেলে স্থানীয় কর্মকর্তারা প্রত্যাবাসনের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।এ ধরণের উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক ও মানবাধিকার মহলে নানা প্রশ্ন উঠেছে। কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছেন, সেই সুনির্দিষ্ট তথ্যের অভাব নিয়ে সরব অ্যাক্টিভিস্টরা।
তথ্য অধিকার আইনের অধীনে আবেদন করেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো পরিষ্কার সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্ট মহলের।নিরাপত্তা ও আইনি জটিলতার ভারসাম্য রক্ষার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন