বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ১১:৫৪ এএম

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

ভারতের উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও পশু কোরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়েছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কোনোভাবেই কোরবানি দেওয়া যাবে না। রাস্তা বন্ধ করে নামাজ পড়া যাবে না বলেও কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

উৎসবের নামে নতুন কোনো প্রথা চালুর অনুমতি নেই।ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি জানিয়েছেন, কোরবানি কেবল পূর্ব-নির্ধারিত স্থানেই সম্পন্ন করতে হবে। 

এছাড়া ‘নিষিদ্ধ পশু’ কোরবানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বৈধ কসাইখানাগুলোতেও ধারণক্ষমতার অতিরিক্ত পশু না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পুরো আয়োজনে জেলা প্রশাসনকে কঠোর নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।

নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নামাজের স্থান নির্ধারিত ও প্রচলিত জায়গার বাইরে হওয়া চলবে না। 

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ঈদকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনগুলোকে এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।