মে ২৭, ২০২৬, ০৩:২০ পিএম
ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত উত্তর প্রদেশে খোলা মাঠ, রাস্তা বা জনপরিসরে ঈদুল আজহার নামাজ আদায় নিয়ে মুসলিমদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসনিক কড়াকড়ি এবং ডানপন্থি সংগঠনগুলোর বিরোধিতার কারণে অনেক এলাকায় মুসল্লিরা পর্যাপ্ত জায়গা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
উত্তর প্রদেশের মিরাট জেলার মালিয়ানা গ্রামের একটি মসজিদে ঈদের প্রস্তুতি সভায় মুসল্লিদের বিশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।পরিস্থিতি সামাল দিতে মসজিদ কমিটিগুলো জামাত ছোট করার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশের নির্দেশনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রচারণার কারণে স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি জানিয়েছেন যে মুসলমানদের ঈদের নামাজ পালা করে আদায় করা উচিত এবং নির্দেশনা না মানলে অন্য পদ্ধতি গ্রহণ করা হবে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ডানপন্থি হিন্দু সংগঠন প্রকাশ্যে রাস্তায় বা পার্কে নামাজ আদায়ের বিরোধিতা করে আসছে। মানবাধিকারকর্মীদের মতে, মুসলিমদের ধর্মীয় সমাবেশে কড়াকড়ি আরোপ করা হলেও বড় বড় হিন্দু ধর্মীয় শোভাযাত্রায় সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: আলজাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন