রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে ভারত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ১১:৩৩ এএম

বছরের পর বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করলেও ভারত সম্পর্কে কড়া মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে ভারত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সুবিধার সুযোগ নিয়েছে এবং মার্কিন পণ্যের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে। তবে একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, দুই দেশ শিগগিরই একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাবে।

নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ভারত বহু বছর ধরে মার্কিন নীতির সুযোগ নিয়েছে। তার ভাষায়, ভারত তাদের ওপর বিশাল শুল্ক আরোপ করে রেখেছে, বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি। 

অবশ্য পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি উল্টো এবং বর্তমানে ভারতের সঙ্গে বাণিজ্য করে যুক্তরাষ্ট্র অনেক অর্থ আয় করছে।উচ্চ শুল্ক নিয়ে ট্রাম্প হার্লে-ডেভিডসনের উদাহরণ টেনেছেন।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, অতীতে ভারতে উচ্চ শুল্কের কারণে হার্লে-ডেভিডসনের মতো প্রতিষ্ঠানগুলো মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে কঠিন বাধার সম্মুখীন হয়েছিল। এর বিপরীতে ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ডগুলো যুক্তরাষ্ট্রের বাজারে তেমন কোনো বাধার মুখে পড়েনি। ট্রাম্পের দাবি, আগের সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত হচ্ছে।যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে অস্বস্তি রয়েছে।

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি ঠেকাতে ভারতসহ চুয়ান্নটি দেশের ওপর অতিরিক্ত ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় চীন, জাপান ও অস্ট্রেলিয়ার মতো বড় বড় অর্থনৈতিক অংশীদাররাও রয়েছে। তবে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে তাদের আলোচনা ইতিবাচক ও সহযোগিতামূলক হয়েছে।উভয় পক্ষই পারস্পরিক লাভজনক একটি চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পরিকল্পনা সত্ত্বেও ভারতের নীতিনির্ধারকরা বাস্তববাদী মনোভাব নিয়ে আলোচনার পথ খোলা রাখছেন। দুই দেশের মধ্যকার এই বাণিজ্যিক বিতর্ক কূটনৈতিক পর্যায়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।