বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ বাকি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:২৪ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ বাকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের তুলনায় অনেক কম। সামরিক অভিযানের পর দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা মাত্র ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে বলে তিনি জানিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই তথ্য দেন।ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

তবে তার এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে ভিন্ন কথা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালির কাছে তাদের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে কার্যক্রম পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। 

এমনকি ইরান তাদের যুদ্ধ-পূর্ববর্তী ক্ষেপণাস্ত্র মজুতের অন্তত ৭০ শতাংশ অক্ষত রাখতে পেরেছে বলেও গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে।এই তথ্যের সঙ্গে ট্রাম্পের দাবি সরাসরি সাংঘর্ষিক।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের ক্ষেপণাস্ত্রের এই অবশিষ্ট অংশটুকু অনেক হলেও আগের অবস্থার তুলনায় তা নগন্য। তবে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইরান পরিস্থিতি কতটা সামাল দিতে পেরেছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে।